একজন মায়ের গল্প

ঘুম থেকে উঠে দেখি মা নেই। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কোথায় গেলেন মা। তাকে ছাড়া যে এক মুহূর্ত চলে না। মা, মাগো কোথায় তুমি? মায়ের জন্য ছোটবেলার এই আকুলতা বড়বেলায় কতটা থাকে? এটি একটি বড় প্রশ্নও বটে। বছর ঘুরে আবার এসেছিল মা দিবস। পৃথিবীব্যাপী মাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মা কী শুধু একদিনের আলোচনার বিষয়? মা মানেই তো গোটা পৃথিবী। কাজেই একদিন নয় বছরের প্রতিটি দিন মা থাকুক সবার অন্তরে। এই নিয়ে বিশেষ প্রতিবেদন লিখেছেন- রেজানুর রহমান

...বিস্তারিত পড়ুন...
 

নাচের মাঝেই গড়া স্বপ্ন

ঈগলস ড্যান্স গ্রপ। দেশীয় নৃত্যকলার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে পশ্চিমা ধাচের নাচ আমাদের গানের সঙ্গে আমাদের মতো করে উপস্থাপন করছে। দেশের বিভিন্ন ইভেন্টে পারফরমেন্স করছে তারা। সালসা, টেংগো, ওয়েস্টার্ন, হিপহপ থেকে শুরু করে বলিউড নৃত্য নিয়েই মূলত কাজ করে যাচ্ছে। সম্প্রতি বৈশাখের এক বিকালে আনন্দ আলোর কার্যালয়ে এলেন শোবিজের পাঁচজন মডার্ন ড্যান্সার। এরা হলেন- কোরিওগ্রাফার তানজিল, বাবু, ইমন, নীলা প্রিয়া। আনন্দ আলোর আনন্দ আড্ডায় তারা তুলে ধরেন মডার্ন ড্যান্সের নানা কথা। লিখেছেন মোহাম্মদ তারেক

...বিস্তারিত পড়ুন...
 

ক্রি কে ট কা ব্য

মিটিল না সাধ পুরিল না আশা...

ক্রিকেট কী এখন শুধুই খেলা? না খেলার চেয়েও বড় কিছু। আর তাই বাংলাদেশ ক্রিকেট দল যখন কোনো দেশের সাথে ক্রিকেট খেলে তখন তা হয়ে দাঁড়ায় মান-সম্মানের প্রশ্ন। সবচেয়ে বড় কথা দেশে ক্রিকেটই একমাত্র খেলা, আনন্দ-অহংকারের অনুষঙ্গ যার জন্য দলমতনির্বিশেষে সকলে একসাথে আনন্দ করে, কষ্ট পায়। বিজয় উল্লাস করে।

...বিস্তারিত পড়ুন...
 

স ঙ্গী তে উ ত্ত রা ধি কা র

জেনারেশন থেকে জেনারেশনের আলো

জাকীর হাসান

গত এক দশক ধরে মুম্বাইয়ের চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছে এবং শাসন করছে প্রবীণ তারকাদের ছেলেমেয়েরা। উত্তরাধিকার সূত্রে আসা এই তরুণ-তরুণীরা যেমন শিক্ষিত তেমনি মেধাবী। কিংবদন্তিতুল্য অভিনেতা অমিতাভের ছেলে থেকে শুরু করে হালের অনিল কাপুরের মেয়েসহ অসংখ্য তারকার সন্তান মুম্বাই চলচ্চিত্রকে সমৃদ্ধ করছে।

...বিস্তারিত পড়ুন...
 

আ বা র ও এ ক মৌসুমী

মিডিয়ায় তিনি মৌসুমী হামিদ নামে পরিচিত হলেও বাবা-মা তাকে আদর করে সুমী নামে ডাকেন। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় হাজার হাজার সুন্দরীকে টপকিয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন। এজন্য মৌসুমীর কোনো আক্ষেপ নেই। চূড়ান্ত প্রতিযোগিতার কয়েকদিন আগে থেকে কেন জানি তার মনে হয়েছিল তিনি প্রথম রানারআপই হবেন। নিজের যোগ্যতা, মেধা আর একান্ত ইচ্ছা যে মানুষকে তার সাফল্যের চুড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারে মৌসুমী তার উজ্জ্বল উদাহরণ।

...বিস্তারিত পড়ুন...
 

আনন্দ আলো জরিপ

বর্তমান সংখ্যা সম্পর্কে আপনার মতামত ?